Skip to content
হোমপেজ

বর্তমান সংস্করণ: v৩.০.০

নতুন কী আছে

প্রথম সংস্করণ থেকে আজ পর্যন্ত সফটওয়্যারের প্রতিটি হালনাগাদ — কী যোগ হলো, কী বদলাল।

  1. v৩.০.০সর্বশেষ

    ইউনিট একত্র, রড থেকে MS তার, হাজিরার ঘণ্টায় মজুরি, আয়-ব্যয় বিবরণী

    তারকাটা ও জিআই তার এক ইউনিটে একত্র করা যায় — একই কাঁচামাল, মজুদ ও হিসাব; পুরোনো তথ্য যেমন ছিল তেমন থাকে। রড থেকে বিভিন্ন সাইজের MS তার বানানোর মাঝের ধাপ, সাইজ অনুযায়ী আলাদা মজুরি। শ্রমিকের মজুরি হাজিরার ঘণ্টা থেকে, পাওনা জমে এবং যখন খুশি দেওয়া যায়; গেটের হাজিরা শিট। আগের কোনো তথ্য বদলায়নি।

    ইউনিট ও কাঁচামাল একত্র

    • সেটিংস → ইউনিট: একটি ইউনিট অন্যটির সাথে একত্র (মালিক)। পুরোনো লেনদেন নিজের ইউনিটে থাকে, কিন্তু মজুদ, ক্যাশবক্স, পাওনা, রিপোর্ট ও ড্যাশবোর্ডে দুটি একসাথে; একই মেমোতে দুই ধরনের পণ্য। দরকার হলে আবার আলাদা।
    • একই নামের কাঁচামাল (যেমন রড. ও রড) এক মজুদে — নিজের গড় দামে, মজুদ খাতায় দেখা যায়।

    উৎপাদন

    • নতুন ‘কাঁচামাল রূপান্তর’: রড থেকে MS তারের প্রতিটি সাইজ কেজি, টন বা হুন্ডিতে, নিজের রেটে; শেষ রেট মনে থাকে; ‘সংরক্ষণ করে পরের সাইজ’।
    • MS তার উৎপাদন শিটে কাঁচামাল হিসেবে; শিটে শ্রমিকের দল একবারে যোগ।
    • মজুদ সমন্বয়ে পণ্য যোগ করলে খরচ হওয়া কাঁচামাল দেওয়া যায় — পণ্য সেই দামে ওঠে।

    বিক্রি ও হিসাব

    • পলিথিন মজুদ ছাড়া বিক্রি: ইউনিটে ‘মজুদ ছাড়া বিক্রি’ চালু করলে রোলে উৎপাদিত পলিথিন পাউন্ড-আউন্সে মজুদ না থাকলেও বিক্রি হয়।
    • ঝুট বিক্রিতে একসাথে অনেক রকম মাল লাইন হিসেবে; বাকি রাখা যায়, ক্রেতার পাওনায় যায় এবং পরে আদায়; পুরো টাকা আয়।
    • নতুন রিপোর্ট ‘আয়-ব্যয় বিবরণী’: সব আয় ও সব ব্যয় খাত অনুযায়ী, নিট লাভ বা ক্ষতি।
    • MS তারের মজুরি তালিকা: প্রতিটি সাইজের কেজি বা টন প্রতি রেট; MS তার ‘মধ্যবর্তী’ মজুদ হিসেবে আলাদা।

    শ্রমিক ও মজুরি

    • প্রত্যেকের মজুরির ধরন: মাসিক, সাপ্তাহিক, দৈনিক, ঘণ্টা হিসেবে বা কেজি/চুক্তি; দিন বা রাতের শিফট; দল।
    • দৈনিক, সাপ্তাহিক ও ঘণ্টার শ্রমিকের মজুরি কাজের ঘণ্টা অনুযায়ী — দেরি বা আগে যাওয়ায় কম; পাওনা জমে, দুই দিন, সপ্তাহ বা যখন চান তখন পরিশোধ।
    • গেটের হাজিরা শিট: বাংলায় শ্রমিকের তালিকা, প্রবেশ ও বাহিরের সময় ফাঁকা; প্রিন্ট বা এক্সেলের জন্য ডাউনলোড।
    • একসাথে অনেক শ্রমিক যোগ করার ফর্ম।
  2. v২.৩.০

    ক্যাশ বক্সে এখনকার টাকা ও প্রতিটি ইউনিটের নগদ সমন্বয়

    ক্যাশ বক্স এখন সবসময় এই মুহূর্তে হাতে কত টাকা আছে তা দেখায় — সময় বাছাই সরানো হয়েছে। প্রতিটি ইউনিটের কার্ডে হাতে নগদ, আজকের আসা-যাওয়া, শেষ গণনা ও ‘সমন্বয়’ বোতাম; পুরো ক্যাশবক্সের সমন্বয়ও আগের মতো আছে। আগের কোনো তথ্য বদলায়নি।

    ক্যাশ বক্স

    • ‘সময়’ বাছাই সরানো হয়েছে: ক্যাশ বক্স মানে এখন হাতে কত টাকা। পুরোনো সময়ের হিসাব রিপোর্টে দেখুন।
    • প্রতিটি ইউনিটের কার্ডে বড় করে ‘হাতে নগদ (এই ইউনিটের অংশ)’, আজ কত এসেছে ও গেছে, পাওনা-দেনা ও শেষ গণনা।
    • প্রতিটি ইউনিটের কার্ডে ‘সমন্বয়’: সেই ইউনিটের নগদ গুনে লিখুন; পার্থক্য শুধু সেই ইউনিটের নামে তারিখসহ লেখা হয়।
    • পুরো ক্যাশবক্সের ‘ক্যাশ গণনা ও সমন্বয়’ আগের মতো; গণনার তালিকায় কোনটি পুরো ক্যাশবক্সের আর কোনটি কোন ইউনিটের তা দেখায়।
  3. v২.২.০

    ইউনিট অনুযায়ী ক্যাশ বক্স ও রিপোর্ট, ইউনিট তুলনা ও নিজের মতো রিপোর্ট

    ক্যাশ বক্স ও রিপোর্ট এখন একটি ইউনিট, কয়েকটি ইউনিট একসাথে বা সব ইউনিট ধরে দেখা যায় — প্রতিটি ইউনিটে কত টাকা এসেছে, গেছে ও ক্যাশবক্সে তার অংশ। নতুন রিপোর্ট: ইউনিট তুলনা, ইউনিটের গতি ও নিজের মতো রিপোর্ট; সব রিপোর্টের চার্ট বার, লাইন বা অংশ হিসেবে। শুধু দেখা ও হিসাব বদলেছে; আগের কোনো তথ্য বদলায়নি।

    ক্যাশ বক্স

    • উপরে ‘সব ইউনিট’ বা এক/একাধিক ইউনিট বাছাই এবং সময় (আজ, ৭ দিন, ৩০ দিন, এই মাস বা নিজের মতো)।
    • ‘ইউনিট অনুযায়ী টাকার হিসাব’: প্রতিটি ইউনিটে নগদ এসেছে, গেছে, নিট, ক্যাশবক্সে অংশ, পাওনা ও দেনা — চার্ট, ডোনাট ও মোটসহ টেবিল।
    • সব ইউনিটের যোগফল ক্যাশবক্সের মোটের সমান; শুরুর জের ‘কোম্পানি পর্যায়’ সারিতে আলাদা।

    রিপোর্ট

    • প্রায় সব রিপোর্টে এক, কয়েকটি বা সব ইউনিট একসাথে — যেমন পলিথিনের হিসাব আলাদা।
    • নতুন ‘ইউনিট তুলনা’: প্রতিটি ইউনিট পাশাপাশি — বিক্রি, ক্রয়, খরচ, লাভ, টাকা আসা-যাওয়া ও পাওনা-দেনা, প্রতিটির ভাগের ডোনাট।
    • নতুন ‘ইউনিটের গতি’: একটি হিসাব প্রতিটি ইউনিটের জন্য দিন/মাস/বছর ধরে লাইন চার্টে।
    • নতুন ‘নিজের মতো রিপোর্ট’: হিসাব, ইউনিট ও সাজানোর ধরন নিজে বেছে রিপোর্ট বানান।
    • প্রতিটি চার্ট বার, লাইন বা অংশ (ডোনাট) হিসেবে দেখা যায়।
  4. v২.১.০

    গাইড বোতাম, ইউনিটভিত্তিক মেমো ও জলছাপ, কর্মচারীর পূর্ণ তথ্য ফরম

    যেকোনো পাতায় ‘গাইড’ চাপলে প্রতিটি ঘর তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেয়। সহায়িকায় সব ফাংশনের বাংলা ব্যাখ্যা। প্রতিটি ইউনিটের মেমোর প্রোফাইল ও নিজস্ব জলছাপ, নতুন সাজানো সেটিংস, আর কর্মচারীর পূর্ণ তথ্য ও ফাঁকা তথ্য ফরম। আগের কোনো তথ্য বদলায়নি।

    গাইড ও সহায়িকা

    • উপরের সারিতে ‘গাইড’: পাতাটি কী কাজের, তারপর প্রতিটি ঘর আলো করে তীর চিহ্নসহ কী লিখতে হবে ও বাধ্যতামূলক কিনা, শেষে সংরক্ষণ-প্রিন্ট-নিশ্চিতের মতো বোতাম।
    • কোনো ফর্ম খোলা থাকলে (যেমন নতুন খরচ) গাইড সেই ফর্মটিই বোঝায়।
    • ব্যবহার সহায়িকায় নতুন অধ্যায় ‘সব ফাংশন এক নজরে’: প্রতিটি পাতার নাম, কী কাজ করে, কখন ও কীভাবে।

    সেটিংস, মেমো ও জলছাপ

    • সেটিংস নতুনভাবে সাজানো: খোঁজার ঘর, আর উপরে ‘প্রতিটি ইউনিটের মেমো ও জলছাপ’।
    • প্রতিটি ইউনিটের নিজস্ব পাতা: সাধারণ তথ্য, মেমোর প্রোফাইল ও নাম, জলছাপ, উৎপাদন — ডানে মেমোর নমুনা সাথে সাথে বদলায়।
    • এক চাপে ‘এই ইউনিটের নিজস্ব প্রোফাইল’: আলাদা নাম, ঠিকানা, ফোন, লোগো ও কাগজের মাপ।
    • প্রজাপতির বদলে ইউনিটের নিজস্ব জলছাপের ছবি, কতটা গাঢ় ও কত বড় — মেমো, রসিদ, ফেরত ও ঝুট ভাউচারে।

    কর্মচারী

    • কর্মচারীর পূর্ণ তথ্য: বাবা-মা, জন্ম তারিখ, এনআইডি, রক্তের গ্রুপ, ঠিকানা, জরুরি যোগাযোগ, শিক্ষা, অভিজ্ঞতা, রেফারেন্স ও বেতনের হিসাব নম্বর।
    • ‘ফাঁকা তথ্য ফরম’ হাতে পূরণের জন্য এবং কর্মচারীর তথ্যসহ ‘তথ্য ফরম প্রিন্ট’।

    সংশোধন

    • সার্ভারে কোনো ফাইল (যেমন লোগো) না পেলে এখন ত্রুটির বদলে শুধু সেই ছবি বাদ দিয়ে মেমো ছাপা হয়।
  5. v২.০.০

    দৈনিক উৎপাদন শিট, সঠিক লাভ-ক্ষতি ও এক কাউন্টারে সব বিক্রি

    এক দিনের সব ইউনিটের উৎপাদন এখন একটি শিটে: অনেক পণ্য, ভাগের কাঁচামাল, স্ক্র্যাপ, দৈনিক ও মাসিক শ্রমিক, বস্তা-প্যাকেট গণনা এবং হাতে লেখার ফাঁকা ফরম। লাভ-ক্ষতিতে কেনা কাঁচামালের দাম খরচ হিসেবে বাদ যায়। সারসংক্ষেপের হিসাব যেকোনো দিনের বা সময়ের দেখা যায়, ইট বিক্রি একই কাউন্টারে, ভাটার খাতায় বহু-লাইনের খরচ। আগের কোনো মেমো, ক্রয়, মজুত বা হিসাব বদলায়নি।

    দৈনিক উৎপাদন শিট (নতুন)

    • উৎপাদন → দৈনিক উৎপাদন: এক দিনে সব ইউনিটের যতগুলো পণ্য তৈরি হলো, একটি শিটে; আলাদা আলাদা ব্যাচ লিখতে হয় না।
    • তৈরি মাল বস্তা, প্যাকেট, হোন্দর গুনে ও খোলা কেজিতে লেখা যায়; শিট বন্ধ হলে মজুদে সেভাবেই ওঠে।
    • কাঁচামাল সব পণ্যের জন্য (খরচ ভাগ হয়) বা নির্দিষ্ট পণ্যের জন্য; অন্য ইউনিটের কাঁচামাল ও আগের স্ক্র্যাপও ব্যবহার করা যায়, আজকের স্ক্র্যাপ কাঁচামাল মজুদে ফেরত যায়।
    • দৈনিক মজুরির শ্রমিক (চাইলে নগদ পরিশোধ খরচে লেখা হয়) ও মাসিক কর্মচারী (দিনের অংশ শুধু খরচে)।
    • সুপারভাইজারের জন্য ফাঁকা ফরম প্রিন্ট, আর লেখা শিট প্রিন্ট করলে নিচে নতুন লেখার ফাঁকা সারি।
    • দিন শেষে ‘ব্যাচ বন্ধ করুন’: কাঁচামাল কমে, পণ্য মজুদে, প্রতি কেজির খরচ বের হয়, হিসাব খাতা ও রিপোর্ট হালনাগাদ।
    • নতুন রিপোর্ট ‘দৈনিক উৎপাদন’ ও ‘কাঁচামাল ব্যবহার’।

    সারসংক্ষেপ ও বিক্রি

    • ‘আজকের হিসাব’ শুরুতে আজকের দেখায়; পাশে গতকাল, নির্দিষ্ট দিন, এই মাস বা তারিখের পরিসর বেছে যেকোনো সময়ের হিসাব।
    • ইট বিক্রি এখন অন্য ইউনিটের মতো একই বিক্রয় কাউন্টারে; মেমোতে ইট থাকলে ডেলিভারির ঘর নিজে থেকে আসে।

    লাভ-ক্ষতির হিসাব ঠিক করা হয়েছে

    • নতুন কলাম ‘কাঁচামাল ক্রয় (খরচ)’: যে সময়ের রিপোর্ট, সেই সময়ে কেনা কাঁচামাল (বাতিল ক্রয় বাদে)। মোট লাভ = নিট বিক্রি − কাঁচামাল ক্রয় − বিক্রিত মালের খরচ।
    • লাভ-ক্ষতি, দৈনিক হিসাব, মালিকের ড্যাশবোর্ড ও ইউনিট ড্যাশবোর্ড — সব জায়গায় একই হিসাব।
    • উৎপাদন ব্যাচে কাঁচামাল ব্যবহার করলে খরচ একবারই ধরা হয়, দুইবার নয়।

    ক্রয়: কোন ইউনিটে ব্যবহার হবে

    • রড তারকাঁটা ও জিআই তার দুই ইউনিটেই লাগলে ক্রয়ের পাতায় ‘একাধিক ইউনিটে ব্যবহার হবে’ চাপুন এবং ভাগ (%) দিন।
    • আগের নিশ্চিত ক্রয়েও ভাগ দেওয়া বা বদলানো যায়; মজুত, সরবরাহকারীর বাকি ও হিসাব খাতা বদলায় না, শুধু লাভ-ক্ষতিতে খরচ ভাগ হয়।

    ভাটার খাতা: এক এন্ট্রিতে অনেক লাইন

    • ‘নতুন খরচ’ এখন ক্যাশ বক্সের খরচের মতো: প্রতি লাইনে খাত, বিবরণ ও টাকা, নিচে মোট।
    • পুরো এন্ট্রির জন্য একটি নোট (মেমো বা দোকানের নাম)।
    • ভুল হলে পুরো এন্ট্রি একবারে সংশোধন করা যায়।
  6. v১.১১.০

    বস্তা, হোন্দর ও প্যাকেট আলাদা মজুত

    মজুত এখন মেঝেতে যেভাবে আছে সেভাবে দেখা যায়: বস্তা, হোন্দর, প্যাকেট ও খোলা আলাদা। বিক্রিতে নির্দিষ্ট প্যাক কমে, দরকারে প্যাক খোলা বা বানানো যায়; মোট মজুত ও হিসাব একই থাকে।

    প্যাক অনুযায়ী মজুত

    • নতুন পাতা ‘প্যাক অনুযায়ী মজুত’: প্রতিটি পণ্যের বস্তা, হোন্দর, প্যাকেট, খোলা ও মোট।
    • গণনা: মেঝেতে যা গুনলেন তা লিখুন। হিসাবের সাথে না মিললে পার্থক্য দেখায়, আপনি চাইলে সমন্বয় হিসেবে লেখা যায়।
    • খুলুন / বানান: ১ বস্তা খুলে কেজিতে, ১ বস্তা থেকে ২ প্যাকেট, অথবা খোলা মাল থেকে বস্তা বানানো। মোট মজুত বদলায় না।
    • প্রতিটি পরিবর্তনের ইতিহাস থাকে।

    বিক্রি

    • ৩ বস্তা বিক্রি করলে ৩ বস্তা কমে; আধা হোন্দর বা কেজি খোলা থেকে কমে।
    • খোলা মাল কম পড়লে মেমোতেই ‘প্যাক খুলুন’ আসে।
    • গণনা না করা পণ্য আগের মতোই বিক্রি হয়।
  7. v১.১০.১

    পলিথিনের ওজন একবারই লিখতে হয়

    উপরের ঘরে থানসহ মোট ওজন লিখলেই হয়; নিচে শুধু খালি থানের ওজন ও সংখ্যা। পলিথিনের ওজন ও দাম নিজে থেকে দেখায়।

    পলিথিন বিক্রি

    • নিচের ঘরে মোট ওজন আবার লিখতে হয় না; থান বাদের হিসাব ও দাম সেখানেই দেখায়।
    • থান ছাড়া বিক্রি হলে থানের সংখ্যা ০ দিন।
    • পাউন্ড-আউন্সের নিচের বাড়তি একক ঘরটি সরানো হয়েছে; দরকার হলে ‘অন্য এককে বিক্রি’ চাপুন।
  8. v১.১০.০

    পাউন্ড ও আউন্স একসাথে, মেমোতে থান বাদের পুরো হিসাব

    পলিথিনের ওজন এখন পাউন্ড ও আউন্স দুই ঘরে লেখা হয়, থানের ওজনও; মেমোতে থানসহ ওজন, থান বাদ ও পলিথিনের ওজন আলাদা দেখায় এবং দাম পলিথিনের ওজনে হয়।

    গ্রুপ একক

    • পাউন্ড ও আউন্স এখন এক গ্রুপ (১ পাউন্ড = ঠিক ১৬ আউন্স): স্টক, বিক্রি, ফেরত, সমন্বয়, উৎপাদন ও মেমো সব জায়গায় ৩ পাউন্ড ৪ আউন্স হিসেবে লেখা ও দেখানো হয়।
    • সেটিংসের একক পাতায় যেকোনো এককের সাথে ছোট একক যুক্ত করা যায়।

    পলিথিন বিক্রি

    • মোট ওজন ও খালি থানের ওজন দুটোই পাউন্ড ও আউন্সে; নিট ওজন নিজে থেকে হিসাব হয়।
    • মেমো ও হোয়াটসঅ্যাপে: থানসহ মোট ওজন − থান বাদ = পলিথিনের ওজন, আর দাম ঠিক সেই ওজনে।
  9. v১.৯.০

    ইউনিট অনুযায়ী পণ্য তালিকা, প্রজাপতি ট্রেডমার্ক, ইউনিটের নিজস্ব নাম

    বিক্রির তালিকায় পণ্য ইউনিট ধরে সাজানো, স্টক আছে ও নেই আলাদা; পলিথিনে রোল/থানের ওজন বাদ দেওয়া সহজ; পূর্বের বকেয়ায় লেখা মেমো টাকা না বদলে গ্রাহকের নামে; মেমোতে প্রজাপতি ট্রেডমার্ক ও ইউনিটের নিজস্ব নাম।

    বিক্রি

    • পণ্যের তালিকা ইউনিট ধরে সাজানো; নতুন ইউনিট যোগ করলে নিজে থেকেই আসবে। উপরের বোতামে একটি ইউনিট বাছা যায়।
    • প্রতিটি ইউনিটে দুই ভাগ: স্টক আছে এমন পণ্য, আর তার নিচে ‘স্টক নেই’ — চাপলে খোলে। খুঁজলে সব ভাগই দেখায়।
    • পলিথিনের লাইনে আলাদা ঘর: রোল/থানসহ মোট ওজন − খালি থানের ওজন = নিট ওজন। ইউনিটে থানের ওজন একবার দিলেই সব পলিথিনে আসে; প্রতিবার মেপে বদলানো যায়।
    • গ্রাহক বাছলে প্রতিটি পণ্যে তাঁর শেষ দর দেখায়, চাপলে বসে যায়।

    বাকি

    • গ্রাহক ছাড়া মেমো যুক্ত করার সময় বাছাই: টাকা আগেই পূর্বের বকেয়ায় ধরা থাকলে মেমো গ্রাহকের নামে যায়, গ্রাহকের টাকা বদলায় না; হিসাবে দুবার গোনা টাকা ঠিক হয়ে যায়।

    প্রিন্ট

    • মেমো, রসিদ, ফেরত ও ঝুট ভাউচারে প্রজাপতি ট্রেডমার্ক হালকাভাবে ছাপা হয়। ইউনিটের সেটিংসে বন্ধ করা যায়; প্রিন্টের পাতায় প্রতিটি কাগজের জন্য আলাদা চালু/বন্ধ করা যায় ও সেটিই থাকে।
    • প্রতিটি ইউনিটের প্রিন্টের নিজস্ব নাম ও লাইন, যেমন ইটের ভাটা RM Brick নামে। পুরোনো মেমো যেমন ছিল তেমনই থাকে; কয়েক ইউনিটের এক মেমো প্রতিষ্ঠানের নামে ছাপা হয়।
    • শেষবার যে কাগজ বেছেছিলেন সেটিই বাছা থাকে।
  10. v১.৮.০

    কারণসহ খরচ, পুরো মেমো এক পাতায়, পলিথিনে থানের ওজন বাদ

    একবারে অনেকগুলো খরচ — প্রতিটির খাত, কারণ ও টাকা; খরচের বিবরণী প্রিন্ট; লম্বা মেমো আর কাটা পড়ে না; পলিথিন থান সহ মেপে থানের ওজন নিজে থেকে বাদ যায়; দিনের উৎপাদন এক এন্ট্রিতে।

    খরচ

    • নতুন খরচে যত খুশি লাইন: প্রতিটিতে খাত, খরচের কারণ (কী বাবদ) ও টাকা — কারণ এখন বাধ্যতামূলক। আগে লেখা কারণ টাইপ করার সময় দেখায়।
    • খাত তালিকায় না থাকলে লাইন থেকেই ‘নতুন খাত’ যোগ করা যায় (একই নামের খাত দুবার হয় না)।
    • এক এন্ট্রির সব খরচ একটি ভাউচারে প্রিন্ট হয় — খাত, কারণ, ইউনিট ও টাকার তালিকা ও মোট; ‘সংরক্ষণ ও ভাউচার প্রিন্ট’।
    • খরচের বিশ্লেষণে প্রতিটি খাতে চাপলে কোন কারণে কত খরচ দেখায়; নতুন ‘খরচের বিবরণী প্রিন্ট’: খাত অনুযায়ী প্রতিটি খরচ, খাতের মোট ও সর্বমোট।
    • সব ইউনিটে ভাগ করা খরচ এখন শতাংশে ভাগ হয় এবং এন্ট্রির প্রতিটি লাইনে খাটে।

    প্রিন্ট

    • লম্বা মেমো (অনেক পণ্য, একাধিক ইউনিট, পূর্বের বকেয়াসহ) আর পাতার নিচে কাটা পড়ে না: পাতায় না ধরলে বাকি লাইন নিজে থেকে পরের পাতায় যায়, শেষ পাতায় মোট হিসাব।

    পরিশোধিত সিল

    • নতুন নকশার পরিশোধিত সিল: রাবার স্ট্যাম্পের মতো দুই রিং, ওপরে প্রতিষ্ঠানের নাম, নিচে ঠিকানা, মাঝে ✓ চিহ্ন ও ‘পরিশোধিত’ ফিতা, তার নিচে তারিখ ও মেমো/রসিদ নম্বর — সামান্য বাঁকা ও কালির ছাপের মতো।

    পলিথিন: থানের ওজন বাদ

    • পণ্যে ‘থানের সাধারণ ওজন (প্রতিটি)’ — যেমন ৫ আউন্স; এতে পণ্যটি থানে পেঁচিয়ে বিক্রির পণ্য হয়। নতুন একক ‘আউন্স’ যোগ হয়েছে।
    • বিক্রির নিয়মমতো: আগে খালি থান মেপে মেমোর লাইনে ‘খালি থানের ওজন’ লিখুন (প্রতিবার আলাদা হতে পারে; আউন্স, পাউন্ড বা গ্রামে), তারপর পলিথিন পেঁচিয়ে ‘পলিথিনসহ থানের ওজন’ লিখুন — থানের ওজন বাদ দিয়ে নিট ওজন নিজে থেকে হিসাব হয়; মজুত ও টাকা নিট ওজনে। মেমোতে ‘মোট ওজন … − থান … × …’ ছাপা হয়।
    • যে পণ্যে থানের ওজন নেই, সেগুলো আগের মতোই — অন্য ইউনিটের কিছুই বদলায়নি।

    মজুত

    • উৎপাদন এন্ট্রিতে ‘এই ইউনিটের সব পণ্য তালিকায় আনুন’: দিনের সব উৎপাদন এক এন্ট্রিতে — শুধু পরিমাণ লেখা লাইনগুলো সংরক্ষণ হয়।
  11. v১.৭.০

    সব ইউনিটের খরচ, ঝুট বিক্রির ভাউচার, নগদ ক্রেতা ও ইউনিটভিত্তিক বাকির তালিকা

    একটি খরচ সব ইউনিটে ভাগ করে লেখা যায়, ঝুট বিক্রির ভাউচার প্রিন্ট হয়, নগদ ক্রেতা (ওয়াক-ইন) ফিরেছে — তবে তার কাছে কোনো বাকি থাকে না, গ্রাহকের মোবাইল নম্বর বাধ্যতামূলক, আর বাকি পাতা থেকে ইউনিটভিত্তিক বাকির তালিকা প্রিন্ট করা যায়।

    খরচ

    • নতুন খরচে ইউনিট ‘সব ইউনিট (ভাগ করে)’: টাকা নিজে থেকে সমান ভাগ হয়, দরকারে প্রতিটি ইউনিটের ভাগ বদলানো বা কোনো ইউনিট বাদ দেওয়া যায়। প্রতিটি ইউনিটের হিসাবে তার ভাগ আলাদা খরচ নম্বরে লেখা হয়; বাতিল করলে সব ভাগ একসাথে বাতিল হয়।

    ঝুট/বর্জ্য বিক্রি

    • প্রতিটি ঝুট বিক্রির ভাউচার প্রিন্ট (A4, অর্ধেক A4, থার্মাল) ও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়: ক্রেতা, মাল, পরিমাণ × দর, টাকা ও কথায় টাকা। নতুন বিক্রিতে ‘সেভ ও ভাউচার প্রিন্ট’।

    বিক্রয়

    • মেমোতে ‘নগদ ক্রেতা (ওয়াক-ইন)’ আবার আছে — নাম ও মোবাইল ইচ্ছামতো। নগদ ক্রেতার কাছে কোনো বাকি থাকে না: পুরো টাকা না নিলে মেমো সেভ হয় না, ক্যাশ অন ডেলিভারিও নয়।
    • গ্রাহক তালিকায় ‘মোবাইল নম্বর নেই’ কার্ড: যাদের নম্বর নেই তাদের নম্বর সেখানেই লিখে সেভ। নতুন গ্রাহকের মোবাইল নম্বর এখন বাধ্যতামূলক।
    • ‘গ্রাহক ছাড়া বাকি মেমো’-তে একই মোবাইল নম্বরের নিবন্ধিত গ্রাহক নিজে থেকে দেখায়; সেই গ্রাহকের পূর্বের বকেয়া মেমোর পরে লেখা হলে দুবার গোনার সতর্কতা দেখায়।

    বাকি

    • বাকি পাতায় ‘ইউনিটভিত্তিক বাকি প্রিন্ট’: প্রত্যেক গ্রাহকের প্রতিটি ইউনিটে মেমোর বাকি ও পূর্বের বকেয়া, তারপর মোবাইল নম্বরসহ গ্রাহকের উপমোট; শেষে ইউনিটভিত্তিক মোট ও সর্বমোট। একটি ইউনিট আলাদা করেও প্রিন্ট করা যায়।
  12. v১.৬.২

    ছোট মেনু আবার বড় করা

    মেনু ছোট করার পর নিচের বোতাম থেকে আবার বড় করে রাখা যায়।

    মেনু

    • মেনু ছোট থাকলে নিচে ‘মেনু বড় করে রাখুন’ দেখায় — মাউস রেখে মেনু খোলা অবস্থাতেও; চাপলে মেনু পুরো আকারে থেকে যায়। আগে মাউস রাখলে বোতামটি আবার ‘মেনু ছোট করুন’ হয়ে যেত।
  13. v১.৬.১

    সাজানো মেনু ও সেটিং পাতা

    মেনু এখন দৈনিক কাজের ক্রমে, প্রতিটির নিজস্ব চিহ্নসহ; শুধু দরকারি দলটি খোলা থাকে এবং পুরো মেনু ছোট করে সরু চিহ্নের সারি করা যায়। সব সেটিং এক পাতায় কার্ড আকারে।

    মেনু

    • দলগুলো ব্যবহারের ক্রমে: সারসংক্ষেপ, বিক্রয়, ক্রেতা ও সরবরাহকারী, হিসাব, রিপোর্ট, তারপর ক্রয় ও মজুত, পণ্য, উৎপাদন, কর্মচারী, ইটের ভাটা।
    • শুধু খোলা পাতার দলটি খোলা থাকে; অন্য দলে চাপলে সেটি খোলে, বাকিগুলো বন্ধ হয় — আর ওপর-নিচ করে খুঁজতে হয় না।
    • ‘মেনু ছোট করুন’: মেনু শুধু চিহ্নের সরু সারি; কম্পিউটারে মাউস রাখলেই পুরো মেনু পাতার ওপর খুলে যায় এবং সরালে আবার ছোট হয়; চিহ্নে চাপলে তার পাতাগুলো পাশে খোলে। পছন্দটি মনে থাকে।
    • প্রতিটি মেনু ও উপ-মেনুর আলাদা চিহ্ন; ‘আজকের দাম’ বিক্রয়ে, ‘ইউনিট ড্যাশবোর্ড’ সারসংক্ষেপে এবং নতুন ‘খতিয়ান’ ক্রেতা ও সরবরাহকারীতে।

    সেটিং

    • মেনুর নিচে ও প্রোফাইল মেনুতে ‘সেটিং’: সব সেটিং কার্ড আকারে ভাগ করে সাজানো; কার্ডে চাপলে শুধু সেই সেটিং খোলে, প্রতিটি পাতা থেকে ‘সব সেটিং’-এ ফেরা যায়।

    অন্যান্য

    • বাকি পাতায় ‘গ্রাহক ছাড়া বাকি মেমো’ কার্ড এখন এক লাইনে ভাঁজ করা থাকে; চাপলে মেমোগুলো খোলে। সেগুলো গ্রাহকের সাথে যুক্ত হলে কার্ড আর দেখায় না।
    • ‘+ নতুন’ → ‘নতুন খরচ’ এখন ক্যাশ বাক্স ও খরচ পাতার খরচ ট্যাবে নিয়ে যায়।
    • সব ফর্মে পাশাপাশি ঘরগুলো এক লাইনে সোজা থাকে (যেমন কাউন্টারে মেমোর প্যাড, তারিখ ও ক্রেতা); অডিট লগ ও ডকুমেন্ট নম্বরে সব কাজের বাংলা নাম; রোল পাতায় লম্বা অনুমতির নাম ঘরের ভেতরে থাকে; নগদ খাতায় একটিই প্রিন্ট বোতাম।
    • মোবাইলে: বাকির তালিকায় গ্রাহকের নাম পুরো দেখায়, টাকার চিহ্ন অঙ্ক থেকে আলাদা লাইনে যায় না, আদায়ের ইউনিট-তালিকা ছোট পর্দায় ধরে, কাউন্টারে কী-বোর্ড শর্টকাটের লেখা লুকানো।
  14. v১.৬.০

    ইউনিটভিত্তিক বকেয়া আদায়, ডুপ্লিকেট গ্রাহক একত্র ও পূর্ণ খতিয়ান

    বাকি আদায়ে কোন ইউনিটে কত বাকি আর কোন ইউনিট থেকে কত কাটা হবে তা আগে দেখায় ও আরেকবার নিশ্চিত করে; একই গ্রাহকের একাধিক এন্ট্রি একত্র; আজকের আদায় বাতিল; ক্যাশ বাক্স ও খরচ এক পাতায়; প্রিন্টযোগ্য খতিয়ান; উন্নত হোয়াটসঅ্যাপ ও প্রিন্ট।

    বাকি আদায়

    • গ্রাহকের বকেয়া ইউনিট অনুযায়ী দেখায়: মেমোর বাকি ও পূর্বের বকেয়া আলাদা।
    • টাকা লিখলেই দেখায় কোন ইউনিটের কোন মেমো আর কোন পূর্বের বকেয়া থেকে কত কাটা হবে; চাইলে নির্দিষ্ট ইউনিটের টাকা আগে কাটানো যায়।
    • সংরক্ষণের আগে পুরো হিসাব আরেকবার দেখিয়ে নিশ্চিত করা হয়; প্রতিটি ইউনিটের আলাদা রসিদ হয়, প্রিন্টে একটি রসিদেই সব।
    • আজকের আদায় সেখানেই দেখা ও বাতিল করা যায় (দুবার নিশ্চিত করে); আগের দিনের আদায় ও পূর্বের বকেয়া শুধু মালিক বাতিল করতে পারেন।
    • বাতিল এন্ট্রি কারণসহ তালিকায় থাকে কিন্তু খতিয়ান ও নগদ খাতার প্রিন্টে আসে না; ক্যাশ বাক্সে বাতিল আদায় আর জমা বা খরচ হিসেবে দেখায় না।

    গ্রাহক ও পূর্বের বকেয়া

    • একই ফোন নম্বরে দুই-তিনবার এন্ট্রি হওয়া ৬ জন গ্রাহক একত্র করা হয়েছে (রহমত ভান্ডার, পলাশ হার্ডওয়ার, কর্মকার হার্ডওয়ার, আঃ কুদ্দুস, বেলাল হার্ডওয়ার, আসিফ হার্ডওয়ার); সব মেমো, আদায় ও পূর্বের বকেয়া ইউনিটসহ এক হিসাবে। মোট বকেয়া এক টাকাও বদলায়নি।
    • গ্রাহক তালিকায় ‘ডুপ্লিকেট একত্র’: একই ফোন বা একই নামের পক্ষ খুঁজে মালিক একত্র করতে পারেন।
    • নতুন গ্রাহক যোগের সময় প্রতিটি ইউনিটের পূর্বের বকেয়া আলাদা লেখা যায়; পুরোনো এক অঙ্কের পূর্বের বকেয়া মালিক ইউনিট অনুযায়ী ভাগ করতে পারেন।
    • নাম লিখে বাকিতে বিক্রি হওয়া কিন্তু কোনো গ্রাহকের সাথে যুক্ত না থাকা মেমো বকেয়া পাতায় দেখায়; মালিক সঠিক গ্রাহকের সাথে যুক্ত করতে পারেন।

    খতিয়ান ও প্রিন্ট

    • নতুন ‘গ্রাহক ও সরবরাহকারীর খতিয়ান’ (রিপোর্ট পাতায়): কোন দিন কত টাকার মাল, কোন পণ্য, কোন দিন কত জমা, চলতি বাকি ও ইউনিটভিত্তিক বকেয়া — কোম্পানির প্যাডে স্বাক্ষরের জায়গাসহ।
    • সব প্রিন্ট থেকে ব্রাউজারের ওয়েবসাইট নাম, লিংক ও তারিখ সরানো হয়েছে; পিডিএফের নাম এখন ডকুমেন্টের নাম ও নম্বর।
    • একাধিক ইউনিটের আদায় একটি রসিদে ইউনিটভিত্তিক ভাগসহ ছাপা হয়।

    ক্যাশ বাক্স ও খরচ

    • ক্যাশ বাক্স ও খরচ এখন এক পাতায় (ক্যাশ বাক্স · খরচ · নগদ খাতা)।
    • খরচের বিস্তারিত: মোট, খাত অনুযায়ী ভাগ, হাতের নগদ/ব্যাংক/অন্য উৎস, ইউনিট অনুযায়ী, দিনভিত্তিক চার্ট ও সবচেয়ে বড় খরচ; প্রতিটি খরচে ক্লিক করলে পুরো বিবরণ।

    ক্লিকে বিস্তারিত ও হোয়াটসঅ্যাপ

    • গ্রাহকের নাম, রসিদ নম্বর, মেমো নম্বর বা খরচে ক্লিক করলে তার বিস্তারিত খোলে, সেখান থেকে পরের বিস্তারিত — যেকোনো পাতা থেকে।
    • সব হোয়াটসঅ্যাপ বার্তায় কোম্পানির নাম, ঠিকানা ও ফোন; বকেয়ার বার্তায় ইউনিট অনুযায়ী বকেয়া; নতুন খতিয়ানের সারসংক্ষেপ বার্তা।
  15. v১.৫.০

    ক্যাশ বাক্স, দৈনিক সমন্বিত হিসাব ও পেশাদার প্রিন্ট

    হাতের নগদ ও ব্যাংকের হিসাব এক পাতায় এবং মালিকের ক্যাশ গণনা; সব ইউনিটের দিনভিত্তিক বিক্রি-ক্রয়-খরচ-লাভ; মালিকের সারসংক্ষেপে আজকের হিসাব; কোম্পানির নামসহ প্রিন্ট।

    ক্যাশ বাক্স

    • হিসাব মেনুতে নতুন ‘ক্যাশ বাক্স’: হাতের নগদ, ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ক্রেতার কাছে পাওনা ও সরবরাহকারীর দেনা।
    • আজ কোন খাতে কত নগদ এল ও গেল, গত ৩০ দিনের নগদের চার্ট; এক ক্লিকে ব্যাংকে জমা, ব্যাংক থেকে তোলা ও খরচ।
    • শুধু মালিক ক্যাশ গুনে আসল টাকা লিখতে পারেন; খাতার সঙ্গে কম-বেশি তারিখসহ সমন্বয় হিসেবে তালিকায় থাকে।
    • খরচের টাকা কোথা থেকে: হাতের নগদ, ব্যাংক/মোবাইল, অথবা অন্য উৎস — অন্য উৎস হাতের নগদ থেকে কাটে না।

    রিপোর্ট ও সারসংক্ষেপ

    • নতুন ‘দৈনিক সমন্বিত হিসাব’: সব ইউনিট বা একটি ইউনিটের দিনভিত্তিক বিক্রি, ক্রয়, খরচ, বেতন, আদায় ও লাভ-ক্ষতি, ইউনিটভিত্তিক তুলনাসহ।
    • প্রতিটি রিপোর্টে সারসংক্ষেপ কার্ড, বার-লাইন ও ডোনাট চার্ট।
    • মালিকের সারসংক্ষেপে ‘আজকের হিসাব’: সব ইউনিট বা ইউনিট ধরে বিক্রি, আদায়, ক্রয়, খরচ, বেতন ও লাভ, চার্টসহ।

    প্রিন্ট

    • রিপোর্ট, হিসাব বিবরণী, নগদ খাতা ও খরচের তালিকা কোম্পানির নাম, লোগো, ঠিকানা ও ফোনসহ ছাপা হয়; পাতা নম্বর, কে-কখন প্রিন্ট করেছেন এবং চওড়া রিপোর্ট আড়াআড়ি এ-৪-এ।
    • নতুন খরচের ভাউচার প্রিন্ট ও হোয়াটসঅ্যাপে পাঠানো।

    ক্রেতা ও সরবরাহকারী

    • নাম চাপলে হিসাব প্যানেল খোলে: যেকোনো তারিখের পূর্বের বকেয়া যোগ, ভুল হলে কারণসহ বাতিল, বিবরণী, পরিশোধ ও তথ্য সম্পাদনা।
    • ভুলে যোগ করে মুছে ফেলা সরবরাহকারী ‘ওয়াসিম’-এর বকেয়া বাকির তালিকায় থেকে গিয়েছিল; তা উল্টো এন্ট্রি দিয়ে বাতিল করা হয়েছে। এখন থেকে মুছে ফেলা পক্ষের পূর্বের বকেয়া নিজে থেকে বাতিল হয়; মেমো বা লেনদেন থাকা পক্ষ মুছে ফেলা যায় না।

    ইউনিট চালু/বন্ধ

    • সেটিং-এ ইটের ভাটা বন্ধ থাকলে মেনু, দ্রুত-যোগ, খোঁজ, রিপোর্ট ও কাউন্টারের পণ্য — কোথাও ভাটা দেখায় না; চালু করলে সব ফিরে আসে।
  16. v১.৪.০

    মজুদ সমন্বয়ের নতুন রূপ ও ইউনিটভিত্তিক মেমো

    উৎপাদিত মাল মজুদে তোলার কাজ এখন কার্ডভিত্তিক পাতায়; প্রতিটি পণ্যের মজুদ পছন্দের এককে (কেজি, হোন্দর, বস্তা) দেখা যায় এবং যৌথ মেমোর পণ্য প্রতিষ্ঠান ধরে আলাদা ছাপা হয়।

    মজুদ সমন্বয়

    • পাতাটি এখন প্রতিটি পণ্যের বর্তমান মজুদ কার্ড আকারে দেখায়; কার্ড থেকেই ‘মজুদ যোগ’ ও ‘কমান’।
    • নতুন কারণ ‘উৎপাদন থেকে মজুদ যোগ’: উৎপাদনের খরচ খরচ খাতে লিখে তৈরি মাল সরাসরি মজুদে তোলা যায়।
    • যোগ করার সময় পরিমাণ কেজি, হোন্দর বা বস্তা — যেকোনো এককে লেখা যায়; মূল এককে কত দাঁড়াল তা পাশে দেখায়।

    মজুদ দেখার একক

    • প্রতিটি পণ্যের মজুদ কোন এককে দেখা হবে তা একবার বেছে দিলে সবসময় সেভাবেই দেখায় — মজুদ সমন্বয়, তৈরি পণ্য, পণ্যের তালিকা সবখানে।
    • বস্তা (৫০ কেজি) ও হোন্দরের (৫০ কেজি) মতো সাধারণ রূপান্তর আলাদা করে প্রতিটি পণ্যে বসাতে হয় না।
    • তথ্যের নিরাপত্তা: কোনো বিক্রয়, দাম, ক্রয় বা মজুদের লেনদেন হয়ে গেলে পণ্যের মূল একক আর বদলানো যায় না; দেখার একক বদলালে শুধু পর্দার সংখ্যা রূপান্তরিত হয়, হিসাব নয়।
    • আগে একক বদলে যাওয়া একটি পণ্যের (১½/১৫) মূল একক কেজিতে ফেরানো হয়েছে, তার মজুদ হোন্দরে দেখায়।

    মেমো

    • একাধিক প্রতিষ্ঠানের পণ্যের মেমোতে প্রতিটি প্রতিষ্ঠানের নামের নিচে তার পণ্য, ক্রমিক নম্বর আবার ১ থেকে — কাউন্টার, মেমো পাতা, ছাপা মেমো ও হোয়াটসঅ্যাপে।

    অন্যান্য

    • এই ‘নতুন কী আছে’ পাতা: প্রথম সংস্করণ থেকে প্রতিটি হালনাগাদের বিবরণ।
  17. v১.৩.১

    ব্যাকআপ সংশোধন

    সার্ভারে রুট ব্যবহারকারী থেকে ব্যাকআপ নেওয়ার সময় ডাটাবেস প্রবেশে ভুল পাসওয়ার্ড যাওয়ার সমস্যা ঠিক করা হয়েছে।

  18. v১.৩.০

    এক মেমোয় সব প্রতিষ্ঠান, বকেয়ার নিয়ম ও হোয়াটসঅ্যাপ

    এক মেমোয় সব প্রতিষ্ঠানের পণ্য, জমা টাকার পুরোনো-আগে নিয়ম, হোয়াটসঅ্যাপে পাঠানো এবং ব্যবহার সহায়িকা।

    বিক্রয় ও বকেয়া

    • কাউন্টারে সব প্রতিষ্ঠানের পণ্য এক মেমোয়; প্রতিটি প্রতিষ্ঠানের হিসাব আলাদাই থাকে।
    • জমা টাকা আগে পুরোনো বকেয়া মেমো, তারপর পূর্বের বকেয়া মেটায়; বাড়তি টাকা অগ্রিম হয়ে পরের মেমো মেটায়।
    • মেমোর নিচে পূর্বের বকেয়া + এই মেমো − জমা = মোট বকেয়া; মোট পরিমাণ এককভিত্তিক (কেজি, রোল)।
    • বাকি পাতায় গ্রাহকের বকেয়া মেমো অনুযায়ী।

    হোয়াটসঅ্যাপ ও সহায়িকা

    • গ্রাহক, সরবরাহকারী, কর্মচারী ও ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ নম্বর; মেমো, রসিদ, বকেয়া ও বেতন স্লিপ এক ক্লিকে।
    • বাংলা ও ইংরেজিতে ফ্লোচার্টসহ পূর্ণাঙ্গ ব্যবহার সহায়িকা।
  19. v১.২.০

    নতুন হোমপেজ, ব্যাকআপ ও রক্ষণাবেক্ষণ বার্তা

    নতুন হোমপেজ ও লগইন, মালিকের ব্যাকআপ পাতা, ছোট পর্দায় পূর্ণ ফর্ম এবং হালনাগাদের সময় ‘রক্ষণাবেক্ষণ চলছে’ বার্তা।

    পরিবর্তন

    • প্রতিষ্ঠান ও সফটওয়্যারের পরিচিতিসহ নতুন হোমপেজ; আধুনিক লগইন পাতা।
    • ব্যাকআপ পাতা: এখনই ব্যাকআপ নেওয়া ও ডাউনলোড (শুধু মালিক)।
    • ছোট পর্দায় পার্শ্ব মেনু ও বিক্রয় ফর্মের কাটা পড়া অংশ ঠিক করা হয়েছে; কম্পিউটারে ফোনের পর্দা সরানো হয়েছে।
    • হালনাগাদের সময় কেউ সাইন আউট হন না; ‘রক্ষণাবেক্ষণ চলছে’ বার্তা দেখায় এবং পরে নিজে থেকে ফেরে।
  20. v১.১.০

    চালুর পরের উন্নয়ন

    প্রিন্টের সংশোধন, নতুন আইডি কার্ড, ক্যাশ অন ডেলিভারি, ঝুট বিক্রি, হোন্দর একক ও কর্মচারীর অবস্থা।

    পরিবর্তন

    • অর্ধেক এ-৪ মেমো এ-৪ পাতার ওপরের অর্ধেকে খাড়াভাবে; টুলবার আর ছাপা হয় না।
    • খাড়া আইডি কার্ড, এক পাতায় নয়টি; এক পাতায় দুটি বেতন স্লিপ।
    • সব প্রতিষ্ঠানের কর্মচারী; স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক ও অব্যাহতি (কারণসহ)।
    • হোন্দর = ৫০ কেজি; প্রতিষ্ঠানভিত্তিক ঝুট/বর্জ্য বিক্রি আয় হিসেবে।
    • পুরোনো তারিখে লেখার অনুমতি; গ্রাহকের পূর্বের বকেয়া; ক্যাশ অন ডেলিভারি মেমো ও পরে নিষ্পত্তি।
    • তালিকায় না থাকা পণ্য, গ্রাহক, সরবরাহকারী ও সেলসম্যান ‘+’ চেপে সেখানেই যোগ।
  21. v১.০.০

    প্রথম প্রকাশ

    চারটি প্রতিষ্ঠানের ক্রয়, উৎপাদন, বিক্রয়, ভাটা, কর্মচারী ও হিসাব এক সফটওয়্যারে।

    যা ছিল প্রথম দিন থেকে

    • ব্যবহারকারী, রোল ও অনুমতি; বাংলা ও ইংরেজি; প্রতিষ্ঠান, একক, ইনভয়েস প্রোফাইল।
    • পণ্য ও কাঁচামাল, আজকের দাম, ক্রয়, মজুদ খতিয়ান ও গড় খরচ, উৎপাদন ব্যাচ।
    • কাউন্টার বিক্রয়, ক্যাশ মেমো ও প্রিন্ট, মানি রসিদ, বাকি, বিক্রয় ফেরত, সেলসম্যান ও ফোনের পর্দা।
    • ইটের ভাটা: কয়লা, কাঁচা ইট, পোড়ানো, ইট বিক্রি ও ভাটার খাতা।
    • কর্মচারী, কিউআর আইডি কার্ড, হাজিরা, ছুটি, বেতন শিট ও অগ্রিম।
    • দ্বিতরফা হিসাব, নগদ-ব্যাংক, খরচ, দৈনিক হিসাব বন্ধ, রিপোর্ট ও এক্সেল, অডিট লগ, রাতের ব্যাকআপ।

সফটওয়্যার: Shawon Web · shawonweb.com